Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লি বিস্ফোরণ: প্রকাশ্যে উমরের পুরোনো ভিডিও

সিসিটিভি ফুটেজ দেখে দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত ডাঃ উমরকে শনাক্ত করে পুলিশ। তবে সেই ছবি ছিল অস্পষ্ট। এবার সামনে এল উমরের পুরনো ছবি ও ভিডিও।

দিল্লি বিস্ফোরণ: প্রকাশ্যে উমরের পুরোনো ভিডিও
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সিসিটিভি ফুটেজ দেখে দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত ডাঃ উমরকে শনাক্ত করে পুলিশ। তবে সেই ছবি ছিল অস্পষ্ট। এবার সামনে এল উমরের পুরনো ছবি ও ভিডিও। ছবিতে দেখা গিয়েছে চিকিৎসকের পোশাকে রয়েছেন উমর। একইসঙ্গে সামনে এসেছে ফরিদাবাদের একটি দোকানের সিসিটিভি ফুটেজ। দাবি করা হচ্ছে, ওই ফুটেজ দিল্লি বিস্ফোরণের আগের দিনের। যেখানে দেখা যাচ্ছে, উমর দোকানে বসে রয়েছে। হাতে মোবাইল। সে যে উদ্বিগ্ন সেটাও ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে। তবে তাঁর মৃতদেহের পাশে কোনও মোবাইল ফোন পাওয়া যায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ