Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মৃত তৃণমূল নেতার বাড়িতে প্রতিনিধি দল, গ্রেপ্তারের দাবি দোষীদের

ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে নানুরের সন্তোষপুর গ্রামে পৌঁছাল তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দল

মৃত তৃণমূল নেতার বাড়িতে প্রতিনিধি দল, গ্রেপ্তারের দাবি দোষীদের
  • ২০ মে, ২০২৬ ১২:৩৫
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে নানুরের সন্তোষপুর গ্রামে পরিদর্শনে গেল তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দল। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিনই সন্তোষপুর গ্রামে গলা কেটে খুন করা হয় তৃণমূল নেতা আবির শেখকে। একই ঘটনায় গুরুতর জখম হন চাঁদু শেখ নামে আরও এক তৃণমূল কর্মী।

Advertisement

 এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল। সেই ঘটনার জেরে এদিন সকালে নিহত তৃণমূল নেতা আবির শেখের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন দলের প্রতিনিধিরা। এদিন এই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝি।

এই মর্মান্তিক ঘটনা ঘিরে এদিন সাংসদ প্রতিমা মণ্ডলের অভিযোগ, বিজেপির জয়ের পর তাদের কর্মী-সমর্থকরেরা এই নরকীয় ঘটনাটি ঘটায়। একাধিক এলাকায় তৃণমূলের কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে দাবি তাঁর। এই সমস্ত ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় তৃণমূল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ