Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্লুইস গেট তৈরির কাজে বিলম্ব , খেতে জল জমে সমস্যায় কৃষকরা

সেচের সুবিধায় উলুবেড়িয়া এক নম্বর ব্লকের কালীনগরে স্লুইস গেট তৈরি করছে সেচদপ্তর। গেট তৈরির জন্য দীর্ঘদিন ধরে খালে জল ঢুকছে না বা বের হতে পারছে না।

স্লুইস গেট তৈরির কাজে বিলম্ব , খেতে জল জমে সমস্যায় কৃষকরা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: সেচের সুবিধায় উলুবেড়িয়া এক নম্বর ব্লকের কালীনগরে স্লুইস গেট তৈরি করছে সেচদপ্তর। গেট তৈরির জন্য দীর্ঘদিন ধরে খালে জল ঢুকছে না বা বের হতে পারছে না। এর ফলে দেখা দিয়েছে সমস্যা। কাজ চলছে বলে জমি থেকে জল বের হতে পারছে না। তাই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ। স্থানীয় কৃষকদের বক্তব্য, ধীর গতিতে কাজ হওয়ার কারণে দেখা দিয়েছে এই বিপত্তি। তবে জানা গিয়েছে, শুক্রবার থেকে দু’টি পাইপ দিয়ে জমি থেকে জল বের করার উদ্যেগ নিয়েছে প্রশাসন।

Advertisement

নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কালীনগর, বহিরা সহ বিস্তীর্ণ এলাকার চাষের জমি ও পুকুর। জল জমে থাকায় ধানের তলা থেকে জমির ফসল পর্যন্ত নষ্ট হতে বসেছে। অজয় দাস নামে বহিরার এক কৃষক জানান, ধান এবং সব্জি নষ্ট হয়ে গিয়েছে। একবছর হয়ে গেলেও কাজের সেভাবে অগ্রগতি হয়নি। ফলে বিপত্তি দেখা দিয়েছে। প্রণবেশ সাঁতরা নামে বহিরার এক কৃষক জানান, ১০টি পুকুরে মাছ চাষ করেছিলেন। বৃষ্টির পর সব মাছ বেরিয়ে গিয়েছে। আশপাশে ধান, পান, সব্জি চাষের জমিও জলে ডুবে গিয়েছে। সব নষ্ট হয়ে যাবে। সবাই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। শুক্রবার পাইপ বসিয়ে জল বের করার কাজ শুরু হয়েছে। এই কাজ আগে করলে এত ক্ষতি হতো না। কৃষকদের বিপদে ফেলার জন্য সেচদপ্তরের গাফিলতিকেই দায়ী করেন তিনি। উলুবেড়িয়া এক নম্বরের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, পাইপের মাধ্যমে জমা জল বের করা হচ্ছে। আশা করা যায় দু-একদিনের মধ্যে সমস্যা মিটে যাবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ