নয়াদিল্লি: দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার উপরে জোর দিচ্ছে মোদি সরকার। সেনাবাহিনীর জন্য নতুন অস্ত্র ও গোলাবারুদ কেনার পাশাপাশি আরও অত্যাধুনিক প্রযুক্তি ও গবেষণার লক্ষ্যে প্রতিরক্ষা খাতে বাড়তি বাজেট বরাদে্দের ভাবনা কেন্দ্রের। সাপ্লিমেন্টারি বাজেটের মাধ্যমে এই খাতে আরও ৫০ হাজার কোটি টাকার সংস্থান রাখার একটি প্রস্তাব অর্থমন্ত্রকে জমা পড়েছে বলে সূত্রের খবর। সংসদের আগামী শীতকালীন অধিবেশনে তা পাশ করানো হতে পারে।



