Bartaman Logo
৯ জুন, ২০২৬

মমতাকে হারানো শুধু কঠিনই নয়, অসম্ভব: রাউত, পাশে ওমর আবদুল্লাও

‘নরেন্দ্র মোদি এবং অমিত শাহ জানেন যে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয় শুধুমাত্র কঠিনই নয়। বরং অসম্ভব। সে জন্যই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটের আগে গোটা রাজ্যের ক্ষমতা নিজেদের হাতে নিতে চাইছে।’

মমতাকে হারানো শুধু কঠিনই নয়, অসম্ভব: রাউত, পাশে ওমর আবদুল্লাও
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘নরেন্দ্র মোদি এবং অমিত শাহ জানেন যে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয় শুধুমাত্র কঠিনই নয়। বরং অসম্ভব। সে জন্যই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটের আগে গোটা রাজ্যের ক্ষমতা নিজেদের হাতে নিতে চাইছে।’ — শুক্রবার পশ্চিমবঙ্গের ভোট নিয়ে এমনই দাবি করলেন উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তবে বিজেপি ও কমিশন যতই চেষ্টা করুক পশ্চিমবঙ্গে মমতাই জিতবেন। তাঁর সঙ্গে বাংলার মানুষ তো বটেই গোটা দেশবাসী রয়েছেন। এদিন বিজেপি ও নির্বাচন কমিশনের সমালোচনা করেন রাউত। 

Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, ডিজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ ৫০ জনেরও বেশি শীর্ষস্থানীয় অফিসারের রদবদল নিয়ে ক্ষোভ উগড়ে দেন রাউত। তাঁর অভিযোগ, নির্বাচনি লড়াইয়ে মমতার সঙ্গে বিজেপি কোনোভাবেই পেরে উঠবে না। সে কারণেই নির্বাচন কমিশনকে হাতিয়ার করে তারা ষড়যন্ত্র চালিয়েছে। তারপরও নিরুপায় হয়ে ভোটের আগে সব স্তরের আইএএস ও আইপিএস অফিসারদের ধরে ধরে সরিয়ে দিচ্ছে। এদিকে, মমতার পাশে দাঁড়িয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে অফিসারদের বদলি করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরব হয়েছেন, তা ন্যায়সঙ্গত। এরপরেও ভোট গণনার দিন প্রমাণ হয়ে যাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতাই জিতবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ