Bartaman Logo
১০ জুন, ২০২৬

মানহানি মামলা: মেধা দোষী, রায় বহাল সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না সমাজকর্মী মেধা পাটকর। দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার মানহানি মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রাখল শীর্ষ আদালত।

মানহানি মামলা: মেধা দোষী, রায় বহাল সুপ্রিম কোর্টে
  • ১২ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না সমাজকর্মী মেধা পাটকর। দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার মানহানি মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রাখল শীর্ষ আদালত। এব্যাপারে দিল্লি হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না বিচারপতি এম এম সুন্দরেশ ও  বিচারপতি এন কোটেশ্বর রাওয়ের বেঞ্চ। 

Advertisement

এই মামলায় ২০২৪ সালের ১ জুলাই নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছিল মেধাকে। তাঁর ৫ মাসের কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। ট্রায়াল কোর্ট প্রবেশনের ভিত্তিতে মেধাকে জেলে যাওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছিল। এরপর দায়রা আদালত ও দিল্লি হাইকোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখে। তবে জরিমানা কমে হয় ১ লক্ষ টাকা। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নর্মদা বাঁচাও আন্দোলনের এই মুখ। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি হাইকোর্টের রায়ে তাঁরা কোনও হস্তক্ষেপ করবে না। যদিও জরিমানার ১ লক্ষ টাকা গুনতে হবে না সমাজকর্মীকে। সদাচারণের প্রবেশনে মেধাকে মুক্তি দিয়েছিল হাইকোর্ট। তবে এজন্য তাঁকে প্রতি তিন বছরে একবার ট্রায়াল কোর্টে হাজিরার শর্ত দেওয়া হয়েছিল। এই নির্দেশও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ২০০১ সালে নর্মদা বাঁচাও আন্দোলন চলাকালে মেধার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ