Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মদিনে দীপিকার নতুন উদ্যোগ

৪০-এ পা দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নায়িকার জন্মদিন উপলক্ষ্যে সোমবার এলাহি আয়োজন করেছিলেন অনুরাগীরা। কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেন তিনি। সঙ্গে ছিল ভূরিভোজের ব্যবস্থাও

জন্মদিনে দীপিকার নতুন উদ্যোগ
  • ৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

৪০-এ পা দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নায়িকার জন্মদিন উপলক্ষ্যে সোমবার এলাহি আয়োজন করেছিলেন অনুরাগীরা। কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেন তিনি। সঙ্গে ছিল ভূরিভোজের ব্যবস্থাও। এদিন অনুরাগীদের রিটার্ন গিফটও দিয়েছেন অভিনেত্রী। তরুণ প্রজন্মের জন্য নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন নায়িকা। জানিয়েছেন, নতুন প্রজন্মকে বিনোদন ইন্ডাস্ট্রিতে সুযোগ করে দেবেন তিনি। ‘দ্য অনসেট প্রোগ্রাম’ নামে একটি প্ল্যাটফর্ম খুলতে চলেছেন দীপিকা। অনেক প্রতিভাই সুযোগের অভাবে প্রবেশ করতে পারেন না এই জগতে। নায়িকার এই উদ্যোগের ফলে তাঁরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কনটেন্ট রাইটার, অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কলাকুশলীদের সুযোগ দেবেন নায়িকা। অভিনেত্রী সমাজমাধ্যমে লিখেছেন, ‘দেশ ও বিদেশের সেরা সৃজনশীল প্রতিভাদের সুযোগ দেওয়ার কথা চিন্তা করছিলাম। তাঁদের জন্যই এই প্ল্যাটফর্ম। আপনাদের সকলের সঙ্গে নতুন প্রতিভাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি অপেক্ষায় রয়েছি।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ