সদ্য দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। তিনি অর্থাৎ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে মাতৃকালীন ছুটির পরিবর্তে কাজের প্রতি নিষ্ঠা দেখিয়েছেন নায়িকা। চলতি মাসের শুরুতেও অল্লু অর্জুনের ছবি ‘রাকা’র শ্যুটিং সেরেছেন তিনি। এবার মাতৃত্বকালে নিজের এই কর্মকাণ্ড নিয়ে একটি নতুন প্রজেক্ট তৈরির ভাবনা রয়েছে নায়িকার। জানা গিয়েছে, দুই সন্তানের মা হিসাবে নিজের বিভিন্ন কাজ সেখানে তুলে ধরবেন দীপিকা। সন্তান জন্মের পর প্রথম কয়েক বছর একজন মায়ের কী ভূমিকা, কীভাবে তিনি আরও ভালোভাবে সন্তানকে বড়ো করতে পারেন, সেই লক্ষ্যেই এগচ্ছেন দীপিকা। উল্লেখ্য, দীপিকার হাতে ‘রাকা’ ছাড়াও রয়েছে শাহরুখ খানের ‘কিং’। সব ঠিক থাকলে ছবিটি এ বছর ডিসেম্বরে মুক্তি পাবে।



