Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফ্রান্সে দীপিকা

ফ্রান্সে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় সিজনে অভিনয় করতে পারেননি অভিনেত্রী।

ফ্রান্সে দীপিকা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:০২
Prefer us on Google

 ফ্রান্সে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় সিজনে অভিনয় করতে পারেননি অভিনেত্রী। কারণ, ২০২৪ সালে অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। সে কারণে বিদেশে গিয়ে শ্যুটিং করা সম্ভব হয়নি নায়িকার। তবে এবার শোনা যাচ্ছে, এই সিরিজের চতুর্থ সিজনে ফিরবেন দীপিকা। হেলেনা বনহাম কার্টা, ক্রিস মেসিনার মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা। শীঘ্রই শুরু হবে সিরিজের নতুন সিজনের শ্যুটিং। সে কারণে ফ্রান্সে যাচ্ছেন অভিনেত্রী। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, বলিউডেও ব্যস্ত অভিনেত্রী। তাঁর হাতে রয়েছে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিটি। অ্যাকশন ঘরানার এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধবেন নায়িকা। পাশাপাশি অল্লু অর্জুনের সঙ্গেও একটি কাজ করবেন দীপিকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ