Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন ভূমিকায় দীপিকা

তাঁকে ঘিরে বিতর্কের অন্ত নেই। কিন্তু কথায় নয়, কাজের মাধ্যমেই নিন্দুকদের সব প্রশ্নের জবাব দিতে পছন্দ করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

নতুন ভূমিকায় দীপিকা
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• তাঁকে ঘিরে বিতর্কের অন্ত নেই। কিন্তু কথায় নয়, কাজের মাধ্যমেই নিন্দুকদের সব প্রশ্নের জবাব দিতে পছন্দ করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার তিনি নতুন ভূমিকায়। মেটা এআই-এ শোনা যাবে দীপিকার কণ্ঠস্বর। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন নায়িকা নিজেই। তাঁর কথায়, ‘এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে যুক্ত হলাম। আমাদের দেশের পাশাপাশি কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকার মানুষ আমার কণ্ঠস্বর শুনতে পাবেন।’ গত বছর মা হয়েছেন দীপিকা। তারপর কর্মক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছেন নায়িকা। তার মধ্যে সবচেয়ে চর্চিত আটঘণ্টার কাজের দাবি। এর জন্য বিভিন্ন মহলে সমালোচিত হতে হয়েছে তাঁকে। হাতছাড়া হয়েছে দু’টি বিগ বাজেট ছবিও। এই আবহে নতুন কাজ যে দীপিকার কেরিয়ারের নতুন মাইলফলক, তা বলার অপেক্ষা রাখে না। তিনি নিজেও বেশ উপভোগ করছেন নতুন কাজ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ