Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

হকির সেমি-ফাইনালে দীপিকারা, থাইল্যান্ডকে ২০ গোল

এশিয়ান গেমস হকিতে ভারতীয় মহিলা দলের বিধ্বংসী দৌড় অব্যাহত। আগের দু’টি ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে বুধবার থাইল্যান্ডকেও গোলের জোয়ারে ভাসালেন দীপিকা, সালিমারা।

হকির সেমি-ফাইনালে দীপিকারা, থাইল্যান্ডকে ২০ গোল
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: এশিয়ান গেমস হকিতে ভারতীয় মহিলা দলের বিধ্বংসী দৌড় অব্যাহত। আগের দু’টি ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে বুধবার থাইল্যান্ডকেও গোলের জোয়ারে ভাসালেন দীপিকা, সালিমারা। গ্রুপ লিগের ম্যাচে ভারতের জয় ২০-১ গোলে। একাই ৯ গোল করেছেন দীপিকা শেরাওয়াত। সবক’টিই পেনাল্টি কর্নার থেকে। এশিয়ান গেমসের তিন ম্যাচে একাই ২০ গোল করে ফেলেছেন তিনি। দলও এগিয়ে চলেছে অশ্বমেধের ঘোড়ার মেজাজে। উজবেকিস্তানকে ১৯, ইন্দোনেশিয়াকে ১৭ গোল দেওয়ার পর এদিনের ২০ মিলিয়ে তিন ম্যাচে ভারতীয় দলের লক্ষ্যভেদের সংখ্যা ৫৬। হজম করেছে মাত্র ২টি গোল। মোট ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সালিমা টেটে ব্রিগেড। সেই সুবাদে লিগের দু’টি ম্যাচ বাকি থাকতেই সেমি-ফাইনালের টিকিট পাকা করে ফেলল টিম ইন্ডিয়া।

Advertisement

থাইল্যান্ডের বিপক্ষে এদিন ব্যক্তিগত রেকর্ড গড়লেন দীপিকা। এশিয়ান গেমসে মহিলাদের হকিতে আগে কেউ একটি ম্যাচে ৯টি গোল করেননি। এছাড়া নবনীত কাউর করেছেন ৪টি গোল। ৩টি গোল রুতুজা পিসালের। ১টি করে গোল পেয়েছেন নেহা গয়াল, লালরেমসিয়ামি, সাক্ষী রানা ও অধিনায়ক সালিমা তেতে। থাইল্যান্ডের হয়ে একমাত্র গোল করেছেন সুপানসা সামানসো।
এদিকে, পুরুষদের হকিতে বৃহস্পতিবার গ্রুপ ‘এ’র লিগ ম্যাচে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ জয়ের উপর অনেকটাই নির্ভরবে হরমনপ্রীত সিংদের টেবিলের শীর্ষস্থান সুনিশ্চিত করা। চলতি আসরে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। প্রথম ২টি ম্যাচে ২৯ গোল করে ফেলেছে ক্রেগ ফুলটন ব্রিগেড। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কোরিয়ানদের বিপক্ষেও বাজিমাতের আশায় হরমনপ্রীত, অভিষেকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ