Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

এমএস পাঠ্যক্রম থেকে অভীক দে’র নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত

রাজ্যের সরকারি স্বাস্থ্য শিক্ষায় ‘থ্রেট কালচার’ কায়েম করায় অভিযুক্ত বিতর্কিত চিকিৎসক ডাঃ অভীক দে’র নাম স্নাতকোত্তর পাঠ্যক্রম (এমএস) থেকে বাদ দেওয়ার নির্দেশ জারি হল।

এমএস পাঠ্যক্রম থেকে অভীক দে’র নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সরকারি স্বাস্থ্য শিক্ষায় ‘থ্রেট কালচার’ কায়েম করায় অভিযুক্ত বিতর্কিত চিকিৎসক ডাঃ অভীক দে’র নাম স্নাতকোত্তর পাঠ্যক্রম (এমএস) থেকে বাদ দেওয়ার নির্দেশ জারি হল। স্বাস্থ্যদপ্তর এক নির্দেশনামায় একথা জানানোর পাশাপাশি তাঁর কাছ থেকে পাওনা বুঝে নেওয়া হবে বলেও জানিয়েছে। পিজি হাসপাতালের অধিকর্তাকে নির্দেশ বলবৎ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, সার্ভিস কোটার সুবিধা নিয়ে ডাঃ দে’র এমএস পাঠ্যক্রমে ভর্তির বিষয়ে সরকারি তদন্ত হয়েছিল। তদন্ত কমিটি সাফ সাফ জানায়, নিয়ম বহির্ভূতভাবে ডাঃ দে পিজি পাঠ্যক্রমে ভর্তি হন। শুধু তিনিই নয়, এই কাজে তাঁকে যাঁরা যাঁরা সাহায্য করেছিলেন, সেইসব কর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ৩০ সেপ্টেম্বর এক নির্দেশে তাঁকে প্রদত্ত ট্রেনি রিজার্ভ বা টিআর বাতিল করা হয়। ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের অন্যতম শীর্ষকর্তা ডাঃ কৌশিক চাকি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, যাঁরা এই চিকিৎসককে সার্ভিস কোটা পাইয়ে দিলেন, তাঁদের ছাড়া হবে কেন? মেডিকেল কাউন্সিল থেকে কেন তাঁদের বাদ দেওয়া হবে না? এদিকে, আরেক নির্দেশনামায় পিজি হাসপাতাল থেকে মালদহ মেডিকেল কলেজে বদলি হওয়া কার্ডিওথোরাসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শিল্পা বসুরায়কে ফের পিজি হাসপাতালে ফিরিয়ে আনার নির্দেশ জারি হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পিজি কর্তৃপক্ষ এই নির্দেশনামা জারি করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ