অভিষেক চৌবের পরিচালনায় কাজ করতে চলেছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদি। কয়লা খনি ও সেই সংলগ্ন অঞ্চলের এক আকর্ষণীয় গল্প উঠে আসবে এই ছবিতে। শোনা যাচ্ছে, এই অ্যাকশন ও পলিটিক্যাল ড্রামা ঘরানার এই ছবি ১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে রচিত। প্রভাবশালী কয়লা ‘সম্রাট’ সূর্য দেও সিংয়ের জীবনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে ছবিটি। ছবির নাম ‘পালোয়ান’। ইতিমধ্যে ছবির চিত্রনাট্যের কাজ শেষ। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই ছবির কাজ আরম্ভ হওয়ার কথা। তবে সিদ্ধান্ত ছাড়া আর কারা এই প্রজেক্টে থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন নির্মাতারা। ইতিমধ্যে ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন সিদ্ধান্ত।



