Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সাধারণ সভা নিয়ে বিতর্ক, বিজেপি বিধায়কের ভূমিকা ঘিরে প্রশ্ন দলেই

চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের নাম করে সাধারণ সভা ডাকার চেষ্টাকে ঘিরে উত্তেজনা ছড়াল চুঁচুড়ায়। ঘড়িমোড় এলাকার ঐতিহ্যবাহী ক্লাব ও ক্রীড়া প্রতিষ্ঠানকে ঘিরে ওই উত্তেজনা ছড়িয়েছে।

সাধারণ সভা নিয়ে বিতর্ক, বিজেপি বিধায়কের ভূমিকা ঘিরে প্রশ্ন দলেই
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের নাম করে সাধারণ সভা ডাকার চেষ্টাকে ঘিরে উত্তেজনা ছড়াল চুঁচুড়ায়। ঘড়িমোড় এলাকার ঐতিহ্যবাহী ক্লাব ও ক্রীড়া প্রতিষ্ঠানকে ঘিরে ওই উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, শুক্রবার ক্লাবে ভাঙচুরও করেছে সাধারণ সভার নব্য উদ্যোক্তারা। ক্লাবের বর্তমান পরিচালন সমিতির পক্ষ থেকে চুঁচুড়া থানায় অভিযোগও দায়ের হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দল ও বিধায়কের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, পারস্পরিক চাপানউতোরের মধ্যে আজ, রবিবার একটি সাধারণ সভা হওয়ার ঘোষণা হয়েছে।

Advertisement

বিজেপি বিধায়ক সুবীর নাগের দাবি, ক্লাবের সম্পত্তি বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। ক্লাবের ঐতিহ্য নষ্ট করার অভিযোগ তুলে ক্লাবেরই একাংশের সদস্য তাঁর দারস্থ হয়েছিলেন। তিনি বলেন, ক্লাবের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। খেলাধূলার মতো কর্মসূচি বন্ধ হয়ে গিয়েছে। ক্লাবকে কিছু মানুষ কুক্ষিগত করার প্রয়াস করছে। এমন অভিযোগ পাওয়ার পরে চুঁচুড়ার নাগরিক হিসাবেই চুপ করে বসে থাকা যায় না। তবে আমি কাউকে আইন নিজের হাতে তুলে নিতে বলিনি। বিজেপি’র হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, বিধায়ক নিজস্ব এক্তিয়ারে হয়তো কোনো পদক্ষেপ করেছেন। এরসঙ্গে দলের কোনো যোগ নেই। কারণ বিষয়টি নিয়ে দল অবগত নয়। অন্য঩দিকে, ক্লাবের বর্তমান কর্মকর্তাদের তরফে সম্পাদক অসীম দত্ত বলেন, ২০২৫ সালে ক্লাবের সাধারণ সভা হয়েছে। নতুন কমিটির মেয়াদ থাকে তিন বছর। সেই মেয়াদ এখন শেষ হয়নি। ফলে, সাধারণ সভা বৈধতা থাকে না। গত সরকারের আমলেও ক্লাবের কর্তৃত্ব দখলের চেষ্টা হয়েছে, এবারও একই লক্ষণ দেখা যাচ্ছে। আমরা আইনের দারস্থ হয়েছি। 
প্রসঙ্গত, চুঁচুড়ার ঘড়ির মোড়ের ওই ঐতিহ্যবাহী ক্লাবটিতে লনটেনিস কোর্ট আছে। সেখানে টেবিল টেনিস, বিলিয়ার্ডস, জিম ও যোগা-এর মতো ক্রীড়া কর্মসূচি চলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ