Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ৫৬, সমবেদনা ও সাহায্যের বার্তা মোদির

সাইক্লোন দিতওয়া। ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা। ইতিমধ্যেই ৫৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ২১ জন।

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ৫৬, সমবেদনা ও সাহায্যের বার্তা মোদির
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সাইক্লোন দিতওয়া। ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা। ইতিমধ্যেই ৫৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ২১ জন। গৃহহীন অংসখ্য মানুষ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘অপারেশন সাগর বন্ধুর’ অধীনে পড়শি দেশকে প্রয়োজনীয় সমস্ত সাহায্য করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

Advertisement

এদিন এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেন, ‘সাইক্লোন দিতওয়ার জেরে শ্রীলঙ্কায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে, সেই প্রার্থনা করছি। অপারেশন সাগর বন্ধুর অধীনে জরুরি ভিত্তিতে পড়শি দেশে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। সামগ্রিক অবস্থার কথা বিবেচনা করে আমরা আরও সাহায্য পাঠাতে প্রস্তুত। এই কঠিন পরিস্থিতিতে শ্রীলঙ্কার পাশে রয়েছে ভারত।’ আইএনএস বিক্রান্ত ও আইএনএস উদয়গিরির মাধ্যমে শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তা কলম্বোয় পৌঁছে গিয়েছে। এদিন বিকেলে এক্স হ্যান্ডলে সেই ছবি শেয়ার করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। শুক্রবার শ্রীলঙ্কায় স্কুল-কলেজ ও সমস্ত সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে। দিতওয়ার প্রভাব পড়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ