মণিপুরে বিষমদ কাণ্ডে মৃত বেড়ে ১৫, অসুস্থ ৬০০
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল : মণিপুরের চান্দেল জেলায় বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। অসুস্থ প্রায় ৬০০ জন। এই ঘটনায় পুলিশের বিশেষ দল গঠন করে তদন্তের দাবি জানাল আনাল নাগা টাংপি নামে একটি সংগঠন। এদিকে, মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং শুক্রবার রাতে অসুস্থদের শারীরিক অবস্থার খোঁজ নিতে লামফেলপাটের শিজা হাসপাতাল ও সজিবার বাবিনা হাসপাতালে যান। সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঘটনার নেপথ্যে দায়ীদের চিহ্নিত করতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি, জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের নিয়ে একটি চিকিৎসক দল প্রয়োজনীয় ওষুধপত্র-সহ চান্দেল জেলায় পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Advertisement