কলম্বো, ২৯ নভেম্বর : ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা। ভারী বৃষ্টি ও ভূমিধসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে ১২৩। সেইসঙ্গে নিখোঁজ আরও অন্তত ১৩০। শনিবার এমনই জানিয়েছে প্রশাসন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে পড়শি দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ‘অপারেশন সাগর বন্ধু’র অধীনে জরুরি ভিত্তিতে পড়শি দেশে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।



