Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে হল ৫১

কলম্বিয়ার পর তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ধংসস্তূপে রবিবার দিনভর চলে উদ্ধারকাজ। একের পর এক মৃতদেহ বার করে আনেন উদ্ধারকারীরা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৫১ ছুঁয়েছে।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে হল ৫১
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জাকার্তা: কলম্বিয়ার পর তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ধংসস্তূপে রবিবার দিনভর চলে উদ্ধারকাজ। একের পর এক মৃতদেহ বার করে আনেন উদ্ধারকারীরা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৫১ ছুঁয়েছে। 

Advertisement

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ৫৮ মিনিটে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি। কম্পন শুরু হতেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। জারি করা হয়েছিল সুনামি সতর্কতাও। পরে অবশ্য সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগের দাবি, ভূমিকম্পের পর অন্তত ২৩৫টি আফটারশক হয়েছে। রবিবারও ফ্লোরেসের বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাংগারাই, ইস্ট মাংগারাই এবং নাগেওকেও। ভূমিকম্পের পর এই তিনটি এলাকা দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। জাতীয় সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে কয়েকশো মানুষ গুরুতর আহত হয়েছেন। ৯০০-রও বেশি বাড়ি সম্পূর্ণ ধ্বংস। প্রায় ৫ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ