Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মছলন্দপুরে দুর্ঘটনায় মৃত্যু, শাসনে অটো ও ট্রাক সংঘর্ষে জখম

রবিবার বারাসত পুলিস জেলায় দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের

মছলন্দপুরে দুর্ঘটনায় মৃত্যু, শাসনে অটো ও ট্রাক সংঘর্ষে জখম
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার বারাসত পুলিস জেলায় দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। গুরুতর জখম তিনজনের চিকিৎসা চলছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Advertisement

এদিন সাতসকালে প্রথম দুর্ঘটনাটি ঘটেছে গোবরডাঙা থানার মছলন্দপুরে। একটি ট্রাক মছলন্দপুর থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল। সেই সময় দ্রুতগতিতে থাকা একটি বাইক ওই ট্রাকের পিছনে ধাক্কা মারে। পুলিস জানিয়েছে, বাইকচালক শুভদীপ বিশ্বাসের (৩১) মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি হাবড়ার কুমড়া-কাশীপুরে। ওই বাইকে আরও দু’জন ছিলেন। তাঁরা গুরুতর জখম। তিনজনকেই বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা শুভদীপকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দুই বন্ধুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বেলা ২টো নাগাদ। শাসন-রাজারহাট রাস্তার দুগদিয়া এলাকায় একটি ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় অটোতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। জখম অটোচালক মহম্মদ হামিদুল ইসলামকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও তার চালককে আটক করেছে শাসন থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ