Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাদ থেকে পড়ে মৃত্যু

ইছাপুরের নবাবগঞ্জে ছাদ থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ডব্লুসি বন্দ্যোপাধ্যায় লেনের বাসিন্দা বছর পঞ্চাশের রীতা সাহা দাস শনিবার বাড়ির বারান্দা পরিস্কার করছিলেন।

ছাদ থেকে পড়ে মৃত্যু
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ইছাপুরের নবাবগঞ্জে ছাদ থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ডব্লুসি বন্দ্যোপাধ্যায় লেনের বাসিন্দা বছর পঞ্চাশের রীতা সাহা দাস শনিবার বাড়ির বারান্দা পরিস্কার করছিলেন। আচমকা বারান্দা থেকে নীচে পড়ে গুরুতর আহত হন। তাঁর স্বামী অশোককুমার সাহা খবরের কাগজ পড়ছিলেন। আওয়াজ পেয়ে বাইরে এসে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে লোকজন ছুটে আসে। আহত রীতাদেবীকে বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা রীতাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ