Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রিমেকে ‘ডিয়ার কমরেড’

‘ডিয়ার কমরেড’ ছবির রিমেক হচ্ছে হিন্দিতে। বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা অভিনীত দক্ষিণী ছবিটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল অনুরাগী মহলে।

রিমেকে ‘ডিয়ার কমরেড’
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘ডিয়ার কমরেড’ ছবির রিমেক হচ্ছে হিন্দিতে। বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা অভিনীত দক্ষিণী ছবিটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল অনুরাগী মহলে। এবার সেই ছবিই আসছে হিন্দি ভাষায়। তবে মুখ্য চরিত্রে রশ্মিকা ও বিজয় নন, থাকছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও প্রতিভা রত্না। দীর্ঘদিন ধরেই সিদ্ধান্ত ও প্রতিভার জুটি বাঁধার খবর শোনা যাচ্ছিল বলি পাড়ায়। অবশেষে তা সত্যি হতে চলেছে। প্রযোজনার দায়িত্বে থাকছেন করণ জোহর। তাঁর ধর্মা প্রোডাকশন ইতিমধ্যে ‘ডিয়ার কমরেড’ ছবির হিন্দি ভাষার স্বত্ত্ব কিনে নিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ