নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবার সাউথ ক্যালকাট ল কলেজে বৃহস্পতিবার দুপুরে বচসায় জড়াল এসএফআই-এবিভিপি। ঘটনাস্থলে পুলিশও আসে বলে খবর। এবিভিপির দাবি, তাদের উপর ‘প্রাণঘাতী হামলা’ চালিয়েছে এসএফআই। যদিও এসএফআই সেই দাবি নস্যাত্ করেছে।

আইন কলেজের ছাত্র তথা এসএফআই কর্মী সত্যজিত্ ভাণ্ডারি বলেন, ‘মনোজিত্ মিশ্রর ঘটনার পর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কলেজে কেউ পতাকা টাঙাতে পারে না। কিন্তু এবিভিপি এখানে পতাকা টাঙিয়েছিল। আমরা কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলাম। আমরাও পালটা কয়েকটি পতাকা টাঙাই। সেই পতাকা ওরা এসে খুলে দেয়। আর নিজেদের পতাকা নিজেরাই খুলে ঝামেলা করতে শুরু করে।’
এবিভিপি নেতা অনন্ত বারুই বলেন, ‘আগে তৃণমূল করা কিছু হার্মাদ এখন এসএফআইয়ের হয়ে মাঠে নেমে এবিভিপির উপর প্রাণঘাতী আঘাত চালায়। বহিরাগত এসএফআইয়ের গুন্ডারা কলেজে এসে জোর করে বিভিন্ন পোস্টার ও পতাকা কলেজের ভিতরে লাগানোর চেষ্টা করে।’
অন্যদিকে, এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে কলেজে বদলি বিল এবং ভাঙড়ে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিল করে।