সংবাদদাতা, কাকদ্বীপ: নদী থেকে একটি মৃত কুমির উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পাথরপ্রতিমার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের পিঁপড়েখালি এলাকার সুতারবাগ নদী থেকে ওই মৃত কুমিরকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় এক মৎস্যজীবী কুমিরটিকে নদীতে ভাসতে দেখেন। তিনিই বিষয়টি গ্রামবাসীদের জানান। তাঁরা বনদপ্তরে খবর দেন। পরে বনদপ্তরের কর্মীরা এসে নদী থেকে কুমিরটিকে উদ্ধার করেন। এদিকে, এই খবর চারদিকে ছড়িয়ে পড়তেই সেটিকে দেখার জন্য প্রচুর মানুষ এসে ভিড় জমান। পরে বনদপ্তরের কর্মীরা একটি বস্তায় কুমিরটিকে ভরে নিয়ে চলে যান।



