Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিদার খোঁজে শহরে এসে উদ্দেশ্যহীন ঘুরল দুই শিশু

দিদার খোঁজে শহরে এসে উদ্দেশ্যহীন ঘুরল দুই শিশু
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: ভোরে দিদা গিয়েছিলেন বোনের বাড়ি। সকালে দিদাকে দেখতে না পেয়ে দুই শিশু ঘর থেকে বেরিয়ে প্রায় দশ কিমি হাঁটতে হাঁটতে গ্রাম থেকে শহরে চলে আসে। পুরাতন মালদহের মহিষবাথানি গ্রাম থেকে তারা শহরের সদর ঘাটে চলে এসে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা পুলিসে খবর দেন। সাত এবং পাঁচ বছরের দুই শিশু কিছু বলতে না পারলে পুলিস তাদের ফাঁড়ি নিয়ে আসে। শুরু হয় তাদের বাড়ির খোঁজ। দুপুরে পরিবারের খোঁজ মেলে। এবং দুই শিশুকে তাদের পরিবারের হাতে তুলে দেয় পুলিস। শনিবার দুপুরের ঘটনায় তাজ্জব সদর ঘাটের বাসিন্দারা। কী করে শিশুরা এতটা রাস্তা হেঁটে হেঁটে চলে এল, অবাক পুলিসও। 
Advertisement
পুলিস জানিয়েছে, দুই শিশুর বাড়ি মহিষবাথানির রাহুত গ্রামে। তারা মিল্কি যাওয়ার জন্য বেরিয়েছিল। সেখানে তাদের দিদা এসেছিলেন। গ্রাম থেকে শহরের এসে পথ হারিয়ে ফেলে তারা। দুই শিশুর দিদা সাবেরা বেওয়া বলেন, আমাকে ওরা খুব ভালোবাসে। সকালে দেখতে না পেয়ে আমাকে খুঁজতে খুঁজতে এতদূর চলে যায়। দুই নাতিকে খুঁজে পেয়ে পুলিসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মঙ্গলবাড়ি ফাঁড়ির এক আধিকারিক বলেন, খুব অল্প সময়ে খোঁজখবর করে দুই শিশুকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ