সংবাদদাতা, রায়গঞ্জ: দিদির বাড়ি ঘুরতে এসে ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের ধুইরল এলাকায়। মৃত যুবকের নাম ফাইজাল শেখ (২০)। বাড়ি দিল্লিতে। মৃতের আত্মীয় মহিদুর রহমান জানান, একমাস আগে দিল্লি থেকে রায়গঞ্জের ধুরইল গ্রামে বোনের বাড়ি ঘুরতে আসেন ফাইজাল। বুধবার বোনের ঘরেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু ঠিক কী কারনে এই ঘটনা, বুঝে উঠতে পারছেন না তাঁর পরিবার পরিজনেরা। পুলিস মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠায়। এদিন ওই যুবকের দেহ ময়নাতদন্ত হয়।



