নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: একদিকে বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ বা ডিডি, অন্যদিকে সিআইডি। একদিনে এই দুই সংস্থাই তলব করেছিল বারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিংকে। ব্যস্ত আছেন বলে দু’টি তলবই এড়িয়ে গেলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা নিয়ে শনিবার বিকেল পাঁচটায় ডিডি অফিসে তলব করা হয়েছিল তাঁকে। এনিয়ে জগদ্দল থানায় এফআইআর করেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলার অভিমন্যু তিওয়ারি। ঘটনার তদন্তে শুক্রবার সকাল ১১টায় অর্জুনকে থানায় তলব করেছিল জগদ্দল থানার পুলিস। সেদিনই ডিডি’র হাতে তদন্তভার তুলে দেন বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া। এরপর শনিবার বিকেল পাঁচটায় তাকে দ্বিতীয়বারের জন্য তলব করা হয়।
Advertisement
একই সঙ্গে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন ‘চেয়ারম্যান রিলিফ ফান্ড’-এ কারচুপির অভিযোগে এদিনই অর্জুন সিংকে সিআইডিও ভবানীভবনে তলব করেছিল। একই দিনে দু’টি তলবই অর্জুন এড়িয়ে গেলেন। এনিয়ে সরব হয়েছে তৃণমূল। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায়! উনি যে কথাগুলি বলেছেন তার প্রমাণ দিতেই হবে। জেলের হাওয়া ওকে খেতেই হবে। এভাবে দু’বার তলব এড়িয়ে যাওয়া প্রসঙ্গে বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া জানিয়েছেন, তাঁর বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।
অভিজ্ঞমহলের মত, অর্জুন আদালত খোলা পর্যন্ত অপেক্ষা করছেন। এদিকে, অর্জুন সিংকে দু’বার তলব করার প্রশ্নে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অর্জুন সিং আমাদের গুরুত্বপূর্ণ নেতা। তাঁকে ফের তৃণমূলে নেওয়ার জন্য চাপ দিতেই এটা করা হচ্ছে। এদিন অপূর্বনগরে দু’দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।