লখনউ: জয় দিয়ে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুরু করলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। মহিলাদের সিঙ্গলসে আনমোল খারবকে সহজেই বশ মানিয়েছেন ওলিম্পিকসে দু’বারের পদকজয়ী শাটলার। ম্যাচের ফল ২১-১৭, ২১-১৫। খেলার শেষে সিন্ধু বলেন, ‘চোটের জন্য গত বছর এই টুর্নামেন্টে খেলতে পারিনি। এবার প্রথম ম্যাচে জয় পেয়ে খুশি। এই ছন্দ ধরে রাখতে হবে।’ এদিকে, ছেলেদের সিঙ্গলসে লক্ষ্য সেন মালয়েশিয়ার শোলে আইদিলকে ২১-১২, ২১-১২ ব্যবধানে হারিয়েছেন।



