Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দ্বিতীয় দফার কাউন্সেলিং, গররাজি ২৪ শতাংশ!

দ্বিতীয় দফার কাউন্সেলিং, গররাজি ২৪ শতাংশ!
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে অনুপস্থিত বা চাকরি প্রত্যাখ্যান করেছেন মোট ৬২৪ জন। ডাক পাওয়া ২,৫৯৫ জনের মধ্যে চাকরির সুপারিশপত্র গ্রহণ করেছেন ১,৯৭১ জন। অর্থাৎ, ২৪.০৪ শতাংশ প্রার্থীই হয় আসেননি, নয়তো চাকরি নেননি। এই হার প্রথম দফার কাউন্সেলিংয়ের চেয়েও বেশি। দু’দফার কাউন্সেলিং মিলিয়ে চাকরির সুপারিশপত্র নিয়েছেন ৮,৬৫১ জন প্রার্থী। ফলে, প্রার্থীদের তরফে তৃতীয় দফার কাউন্সেলিং দ্রুততার সঙ্গে করে বাকি শূন্যপদগুলি পূরণের দাবি উঠছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ