Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

দ্বিতীয় বার বাবা হলেন রোহিত, পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী রীতিকা

দ্বিতীয় বার বাবা হলেন রোহিত, পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী রীতিকা
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ১৬ নভেম্বর: দ্বিতীয়বার বাবা হলেন ভারত আধিনায়ক (টেস্ট এবং একদিনের খেলা) রোহিত শর্মা। গতকাল, শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রোহিতের স্ত্রী রীতিকা সাজদে। এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। অস্ট্রেলিয়া সফরের আগেই রোহিতের ঘরে এল খুশির খবর। তবে এখনও পর্যন্ত রোহিত বা তাঁর পরিবার কেউই সরকারিভাবে এ কথা ঘোষণা করেননি।
Advertisement
২০১৫ সালের ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোহিত এবং রীতিকা। এরপর ২০১৮ সালে প্রথমবার কন্যা সন্তানের জন্ম দেন রীতিকা। তার নাম সামাইরা। ছ’বছর পর ফের বাবা হলেন রোহিত।
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারতীয় টেস্ট দল। পারথে রয়েছে প্রথম ম্যাচ। তবে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় পৌঁছননি ভারত আধিনায়ক। সূত্রের খবর, প্রথম টেস্টের আগেই তিনি দলে যোগদান করতে পারেন। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম কয়েকটি ম্যাচ খেলা নিয়ে সংশয় ছিল রোহিতের। এই নিয়ে খানিকটা ক্ষিপ্তও ছিলেন সুনীল গাভাস্কার। এখন দেখার রোহিত কবে দলের সঙ্গে যোগ দেন।
সম্পর্কিত সংবাদ