Bartaman Logo
২৭ মে, ২০২৬

দ্বৈরথে মুখোমুখি জুনেদ

দ্বৈরথে মুখোমুখি জুনেদ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
‘মহারাজ’ ছবির হাত ধরে বলিউড ডেবিউ করেছেন আমির খানের পুত্র জুনেদ খান। জুন মাসে মুক্তিপ্রাপ্ত সে ছবি প্রশংসিত হয়েছে নানা মহলে। তারপর জুনেদের আর কোনও ছবি মুক্তি পায়নি। তবে আগামী বছরের শুরুর দিকেই অনুরাগীদের ‘ডাবল ডোজ’ দিতে চলেছেন অভিনেতা। ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইস সপ্তাহে তাঁর দু’টি ছবি মুক্তি পেতে পারে বলে খবর। শোনা যাচ্ছে, খুশি কাপুরের সঙ্গে জুটি বেঁধে জুনেদের রোমান্টিক ছবিটি ওই সময় মুক্তি পাবে। আবার, সাই পল্লবীর সঙ্গেও একটি ছবি ফেব্রুয়ারি মাসে রিলিজ করার কথা। নবাগত একজন অভিনেতার পরপর দু’টি ছবি মুক্তি পেলে, বক্স অফিসের ফল যে খুব সুখকর হবে না, তা একপ্রকার নিশ্চিত। সে কারণেই নির্মাতারা একে অপরের সঙ্গে আলোচনায় বসেছেন বলে খবর। ব্যবসার স্বার্থে কে কাকে জায়গা ছেড়ে দেন, তা নিয়ে জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে।
Advertisement
সম্পর্কিত সংবাদ