সংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ সভাপতি বাসুদেব ঘোষ সহ প্রায় ৫০জন বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন। শনিবার একটি অনুষ্ঠানে তাঁদের হাতে শাসক দলের পতাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান সৌকত আলি, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। মলয়বাবু বলেন, দলের রাজ্যস্তরের নির্দেশ, বুথস্তরের সাংগঠনিক শক্তিকে আরও বাড়াতে হবে। ওই ওয়ার্ডের বিজেপি কর্মীসমর্থকরা উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে আবেদন জানিয়েছিলেন।



