নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দুবরাজপুরে আপ রেললাইনের ধারে ঝোপে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অণ্ডাল-সাঁইথিয়া শাখার দুবরাজপুর ও চিনপাই রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। তার জেরে শুক্রবার সকালে মালদহ-দীঘা এক্সপ্রেস প্রায় ১৫ মিনিটি দাঁড়িয়ে থাকে। ঘটনার খবর পেতেই রেলকর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।



