সংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুরে কালীপুজোর বিসর্জনে ব্যবহৃত ডিজে বক্স আটক করল পুলিস। শুক্রবার রাতে দুবরাজপুর থানার হেতমপুরের ধামুরিয়া পাড়া এলাকায় কালীপুজোর বিসর্জনের একটি শোভাযাত্রা বের হয়। সেখানে শব্দ দানব ডিজে বক্স বেআইনিভাবে বাজানো হচ্ছিল। বিসর্জন চলাকালীন পুলিস কিছু না বললেও বিসর্জনের পরই ওই নিষিদ্ধ ডিজে বক্স আটক করে পুলিস। দুবরাজপুর থানার এক আধিকারিক বলেন, ডিজে বক্স একেবারেই নিষিদ্ধ করা আছে। তারপরও ব্যবহার হয়েছে। তাই সেগুলি আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



