সংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুরে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিস। গত ৩ ডিসেম্বর শহরের পাওয়ার হাউস মোড়ে জামতলার কাছে কুলসুম বেগম নামে এক মহিলার বাড়িতে চুরি হয়। সেই ঘটনায় শুক্রবার পুলিস রাহুল কাজি ও শেখ মুস্তাফা নামে দু’জনকে গ্রেপ্তার করে। শুক্রবার তাদের দুবরাজপুর আদালতে তুলে পুলিস তিনদিনের হেফাজতে নেয়। তাদের জিজ্ঞাসাবাদ করে শনিবার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিস। যার মধ্যে রয়েছে সোনার গয়না ও কাঁসা-পিতলের বাসনপত্র সহ অন্যান্য জিনিস। চুরির ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কি না, তা পুলিস খতিয়ে দেখছে।



