Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুরে বাড়িতে আগুন, চাঞ্চল্য

দুবরাজপুরে বাড়িতে আগুন, চাঞ্চল্য
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বৃহস্পতিবার রাতে দুবরাজপুরের হেতমপুর পঞ্চায়েতের চিৎগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগুনে স্থানীয় খেলাফত খানের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দমকলের প্রাথমিক অনুমান, মোমবাতির আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেতেই দুবরাজপুর থানার পুলিসের পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যদিও বাড়িতে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার জেরে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ