Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় ট্যুরিস্ট স্পটের উন্নয়নে ১৮ লক্ষ বরাদ্দ, তৈরি হবে পার্ক

ডেবরায় ট্যুরিস্ট স্পটের উন্নয়নে ১৮ লক্ষ বরাদ্দ, তৈরি হবে পার্ক
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার ভবানীপুর পঞ্চায়েত এলাকার তিলাপাটনা গ্রামে ট্যুরিস্ট স্পট উন্নয়নে ১৮ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। দীর্ঘ দিন ধরে এই এলাকায় স্থানীয় ও পাশাপাশি এলাকার বাসিন্দারা পিকনিক করে আসছে। কিন্তু স্থানীয়দের দাবি থাকলেও সেই এলাকার উন্নয়নে কোনও উদ্যোগই নেওয়া হয়নি। এখানে কাঁসাই নদী দু’ভাগ হয়ে গিয়ে একটা দ্বীপের সৃষ্টি করেছে। এবার এই এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দ হল। খড়্গপুরের এসডিও পাতিল যোগেশ অশোক রাও বলেন, আমরা ওই ট্যুরিস্ট স্পটে একটা পার্ক তৈরি করব। এলাকাকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। তার প্রস্তাব পাঠানো হয়েছিল। রাজ্য সরকার প্রস্তাব অনুমোদন করে এর জন্য ১৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে। দ্রুত কাজ শুরু করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ