Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় তৃণমূলের কর্মী সম্মেলন

ভুয়ো ভোটার চিহ্নিত করতে বাড়ি বাড়ি গিয়ে তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে ডেবরায়। তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পরীক্ষা করে দেখছেন। সেই কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার কর্মী সম্মেলন করল তৃণমূল।

ডেবরায় তৃণমূলের কর্মী সম্মেলন
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: ভুয়ো ভোটার চিহ্নিত করতে বাড়ি বাড়ি গিয়ে তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে ডেবরায়। তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পরীক্ষা করে দেখছেন। সেই কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার কর্মী সম্মেলন করল তৃণমূল। বুধবার ডুঁয়া-১ পঞ্চায়েত এলাকায় কর্মী সম্মেলন হয়। সেখানে  ব্লক সভাপতি প্রদীপ কর সহ দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি ও বুথস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।  কাজ কতটা কতটা এগিয়েছে ও  কর্মীদের কী করতে হবে তা নিয়েও বিস্তারিত জানানো হয়। ব্লক সভাপতি বলেন, কর্মীদের বলা হয়েছে, যদি কোনও এলাকায় ভুয়ো ভোটার চিহ্নিত হয় তা বিএলও’কে জানাতে হবে। সেই তথ্য দলের কাছেও জমা দিতে হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ