সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার লোয়াদাচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অশালীন ও অমানবিক আচরণ করেছেন। এই অভিযোগ তুলে মঙ্গলবার তাঁর দপ্তরের সামনে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকরা বিক্ষোভ দেখান। এব্যাপারে ডেপুটেশনও দেওয়া হয়।
Advertisement
শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন সময়ে পরিদর্শক তাঁদের সঙ্গে অমানবিক আচরণ করছেন। এমনকী, ফোনে কথা বলার সময় অশালীন ভাষাও ব্যবহার করছেন। তাতে তাঁরা যথেষ্ট অপমানিতবোধ করছেন। এদিন তাঁরা এসবের বিরুদ্ধেই দপ্তরের সামনে জমা হয়ে ধিক্কার জানাতে থাকেন। পরিদর্শককে ডেপুটেশনও দেওয়া হয়।



