Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় রেলগেট খুলে দেওয়ায় স্বস্তি পরীক্ষার্থীদের

ডেবরায় রেলগেট খুলে দেওয়ায় স্বস্তি পরীক্ষার্থীদের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: অবশেষে ডেবরার বালিচকে লেভেল ক্রসিং খুলে দেওয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীদের দুর্ভোগ কাটল। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-হাওড়া শাখার বালিচক লেভেল ক্রসিংয়ের জায়গায় উড়ালপুল তৈরি হচ্ছে। শেষ পর্যায়ের কাজ চলায় বেশ কিছুদিন ধরে রেলগেটটি বন্ধ রাখা হয়েছিল। মোটরবাইকও যেতে দেওয়া হচ্ছিল না। ঘুরপথে যাতায়াতে মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় পড়ছিল। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরীক্ষার কয়েকদিন লেভেল ক্রসিংয়ের ব্যারিকেড সরিয়ে গাড়ি চলার ব্যবস্থা করার অনুরোধও রেল, ব্লক প্রশাসন ও শাসকদলের কাছে জানানো হয়েছিল। অবশেষে সোমবার পরীক্ষা শুরু ও শেষ হওয়ার আগে কিছু সময়ের জন্য লেভেল ক্রসিং খুলে দেয় রেল কর্তৃপক্ষ। শুধুমাত্র পরীক্ষার্থীদের যাতায়াতের জন্যই রেলগেট খুলে দেওয়া হয়েছিল।
Advertisement
বালিচকের স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী বলেন, পরীক্ষার্থীদের কথা ভেবে ব্লক প্রশাসন ও পুলিসের সঙ্গে আলোচনা করে রেলগেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছে, পরীক্ষা শুরুর আগে ও তা শেষের সময় দু’ঘণ্টা করে রেলগেট খোলা রাখা হবে। তবে পরীক্ষার্থীদের গাড়ি ছাড়া অন্য গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে না।
খড়্গপুর গ্রামীণ এলাকার গোকুলপুর বিধানচন্দ্র হাইস্কুলের চার পরীক্ষার্থী শেষ মুহূর্তে অ্যাডমিট পেয়েছে। ফর্ম ফিলআপ না হওয়ায় তাদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। প্রধান শিক্ষক দুর্গাপ্রসাদ ভৌমিক বলেন, ওরা চারজনই অ্যাডমিট পেয়েছে। এর জন্য প্রত্যেক পড়ুয়ার অভিভাবককে ১৫হাজার টাকা করে জরিমানার টাকা জমা দিতে হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ