Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ডেবরায় মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: মাধ্যমিক পরীক্ষার দু’দিন আগে শনিবার এক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল ডেবরা থানার পুলিস। মৃতার নাম অনন্যা দাস(১৬)। এদিন সকালে তার বাড়ি থেকেই মৃতদেহটি পাওয়া যায়। সে বালিচক গার্লস হাইস্কুলে পড়ত। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পরীক্ষার ফলাফল নিয়ে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না। পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরে সে হতাশায় ভুগছিল। টেস্টে  ভালো ফল করায় পরিবারের একটা আশা ছিল। ওই ছাত্রীর বাবা গৌতম দাস বলেন, একমাস আগে ওর অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়ায় পড়াশোনোয় একটু ঘাটতি হয়েছিল। ফলে একটা হতাশা কাজ করছিল। ওকে সাহস দেওয়ার জন্য পরীক্ষায় ভালো ফল করলে উপহার দেব বলেছিলাম। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ