সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার দুপুরে ডেবরার হামিরপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম নিশি দত্ত(৩২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই যুবক পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান। স্থানীয়রা খোঁজাখুজি করে বিকেলে তাঁকে উদ্ধার করেন। ডেবরা সুপার স্পেশালিটি হাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বলেন, পুকুরে জাল ফেলে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় তাঁকে জল থেকে উদ্ধার করা হয়। তারপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



