Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় জলে ডুবে শিশুর মৃত্যু

ডেবরায় জলে ডুবে শিশুর মৃত্যু
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: বুধবার সকালে ডেবরার ডুঁয়া গ্রামে হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে বছর দু’য়েকের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হল। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির সামনের উঠানে খেলছিল শিশুটি। তার মা সামনেই ছিলেন। কোনও কাজে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পরে আর ছেলেকে দেখতে পাননি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। 
Advertisement
মৃত শিশুর দাদু বাণেশ্বর মান্না বলেন, নাতি বাড়ির সামনে খেলছিল। সেখানে হাঁসও চরছিল। ও হাঁস ধরতে তাদের পিছন পিছন পুকুরের দিকে চলে যায়। সেইসময় কোনওভাবে পুকুরে পড়ে যায়। আমরা উদ্ধার করে পেট থেকে জল বের করার চেষ্টা করি। কিন্তু কোনও লাভ হয়নি।
সম্পর্কিত সংবাদ