সংবাদদাতা, মেদিনীপুর: বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে ডেবরা হরিমতি হাইস্কুলের মাঠে শনিবার থেকে শুরু হল এমএলএ কাপ ফুটবল। প্রথম দিনের খেলায় অংশ নেয় কেশপুর বেঙ্গল টাইগার ও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম তারস একাদশ। ২-১ গোলে জয়ী হয় তারস একাদশ। ১৬টি দলকে নিয়ে এই নকআউট ফুটবল প্রতিযোগিতা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর ছাড়াও প্রতিযোগিতায় ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতার দল অংশ নিচ্ছে। বাইক র্যালির মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। উদ্যোক্তারা জানান, জয়ী দলকে ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফি ও নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।



