Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় চাষিদের সতর্ক করতে কৃষিদপ্তরে বিজ্ঞপ্তি

ডেবরায় চাষিদের সতর্ক করতে কৃষিদপ্তরে বিজ্ঞপ্তি
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: সরকারি পরিষেবা পেতে দালালচক্র থেকে কৃষকদের সতর্ক করতে বিজ্ঞপ্তি জারি হল ডেবরায়। ডেবারর সহ কৃষি অধিকর্তার অফিসে এরকমই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি ভুর্তুকিতে কৃষি যন্ত্রপাতি পাওয়ার ক্ষেত্রে দালালচক্র কাজ করছে। কারও যদি কোনও জিজ্ঞাসা থাকে তাঁদের সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে বলা হয়েছে। অভিযোগ একটা চক্র নানাভাবে ফোন করে কৃষকদের বিভ্রান্ত করছে। দপ্তর সূত্রে খবর কৃষকরা যাতে এই দলাল চক্রের খপ্পরে না পড়েন তাই এই বিজ্ঞপ্তি। অনেকে বলেন, কৃষিযন্ত্র পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা চাওয়া হচ্ছে। 
Advertisement
সহ কৃষি অধিকর্ত শতরূপা আচার্য বলেন, রাজ্য সরকারের ফার্ম মেকানাইজেশন প্রকল্পে এখন কৃষকদের ভর্তুকিতে কৃষিযন্ত্র দেওয়া হচ্ছে। যাঁরা পাবেন তাঁদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। বরাদ্দ অর্থ অনুযায়ী সেই তালিকা ধরে যন্ত্রপাতি বিলি করা হবে। তিনি বলেন, হঠাৎ দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্নভাবে কৃষকদের বিভ্রান্ত করছে। ভুয়ো জায়গা থেকে কৃষকদের ফোন করা হচ্ছে। টাকা চাওয়া হচ্ছে। টাকা দিলে কৃষিযন্ত্র পাইয়ে দেওয়া হবে। কাউকে বলা হচ্ছে তালিকায় আগে নাম দেওয়া হবে। তাই কৃষকদের সতর্ক করতেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 
সম্পর্কিত সংবাদ