Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন

ডেবরায় চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিসের উদ্যোগে প্রতিযোগিতা মুলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার ডেবরা হরিমতি হাইস্কুলে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন পুলিস সুপার ধৃতিমান সরকার। খড়্গপুরের এসডিও পাতিল যোগশ অশোক রাও সহ অন্যান্য পুলিস আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কেন্দ্রের নাম দেওয়া হয়েছে সুরক্ষা। প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে পুলিস সুপার বলেন, এখানে তিনদিন ক্লাস হবে। এদিন তিনি পড়ুয়াদের হাতে কিছু বইও তুলে দেন। একশ জন বাসিন্দাকে দেওয়া হয় পুষ্টিকর খাদ্য সামগ্রী। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মহিলাদের ফুটবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। অংশ নেয় শালবনী জাগরণ ও কেশিয়াড়ি মহিলা ফুটবল একাডেমি। এছাড়াও একাধিক কর্মসূচি নেওয়া হয় এদিন। তার আগে একটি সুসজ্জিত শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ