সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার বালিচক রেলগেটে উড়ালপুল তৈরির কাজ তাড়াতাড়ি শেষ করতে উদ্যোগী হয়েছে পূর্তদপ্তর। বৃহস্পতিবার দপ্তরের সচিব অন্তরা আচার্যের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই কাজ পরিদর্শনে আসেন। সচিব বলেন, কাজ তাড়াতাড়ি শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে সার্ভিস রোড তৈরির কাজ ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, পূর্তদপ্তরের আধিকারিকরা উড়ালপুলের কাজ খতিয়ে দেখেছেন।
Advertisement
পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, কতটা কাজ হয়েছে, কী কাজ বাকি আছে, এত সময় লাগছে কেন, আর কতদিন লাগবে-সেবিষয়ে সচিব খোঁজখবর নিয়েছেন। ঠিক হয়েছে, জুন-জুলাই মাসের মধ্যে উড়ালপুল চালু করে দেওয়া হবে। তার আগে যাতে কাজ শেষ করা যায়, সেজন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, কিছু সমস্যা আছে। সেগুলি কাটিয়ে উঠে তাড়াতাড়ি কাজ শেষ করাই এখন পূর্তদপ্তরের প্রধান লক্ষ্য। পূর্তদপ্তর জানিয়েছে, উড়ালপুলের দু’পাশের সার্ভিস রোডের প্রাথমিক কাজ হয়েছিল। বর্ষায় কিছু ক্ষতি হয়েছে। সচিব ডিসেম্বর মাসের মধ্যে সার্ভিস রোডের কাজ শেষ করতে বলে গিয়েছেন। শুক্রবার থেকেই কাজ শুরু হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের বালিচক রেলগেটে উড়ালপুলের দাবি দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উড়ালপুল তৈরিতে উদ্যোগী হন। সেইমতো পূর্তদপ্তর কাজ শুরু করে। কিন্তু অভিযোগ, খুবই ধীরগতিতে কাজ হচ্ছে। কবে কাজ শেষ হয়ে দুর্ভোগ মিটবে-সেই প্রশ্ন তুলেছেন আমজনতা। তবে এবার পূর্তদপ্তরের শীর্ষ আধিকারিকরা পরিদর্শন করে যাওয়ায় এলাকার বাসিন্দারা খুশি। তাঁদের আশা, মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার তাঁদের দীর্ঘদিনের সমস্যা মিটবে। আর দীর্ঘক্ষণ রেলগেটে অপেক্ষা করতে হবে না।ডেবরা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ কর বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিন পড়ে থাকা লোয়াদা উড়ালপুল চালু হয়েছে। ট্যাবাগেড়িয়ায় কাঁসাই নদীর উপর সেতু তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। এবার রেলগেটে উড়ালপুল চালুর উদ্যোগ নেওয়া হল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ডেবরার অনেক সমস্যার সমাধান হয়েছে। আমরা ডেবরাবাসী তাঁর প্রতি চিরকৃতজ্ঞ থাকব।