Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবাই থেকে এল পরিযায়ীর মৃতদেহ

দুবাই থেকে এল পরিযায়ীর মৃতদেহ
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: দুবাইয়ে মৃত্যুর ১০ দিন পর হরিশ্চন্দ্রপুরে এল পরিযায়ী শ্রমিকের দেহ। বৃহস্পতিবার ভোরে পরিযায়ী শ্রমিকের দেহ বাড়ি পৌঁছতেই কান্নার রোল হরিশ্চন্দ্রপুরের রহমতপুর গ্রামে। মৃতের মান তাজমুল হক (৪৮)। প্রায় তিন বছর আগে দুবাইয়ে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতে যান তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২২ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 
Advertisement
দুবাই থেকে স্বামীর দেহ কীভাবে নিয়ে আসবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন মৃতের স্ত্রী লালবানু বিবি। অবশেষে সেখানকার কোম্পানির সহযোগিতায় দেহ বাড়ি পৌঁছেছে। পুরো গ্রাম শোকস্তব্ধ।
সম্পর্কিত সংবাদ