সংবাদদাতা, কালিয়াগঞ্জ: দ্বাদশ শ্রেণির ছাত্রীর বিয়ের জন্য চলছিল পাত্রের খোঁজ। এর মধ্যেই বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পুলিস জানিয়েছে, মৃত ছাত্রীর বাড়ি কালিয়াগঞ্জের গণেশবাটি এলাকায়। সোমবার সকালে মৃতদেহ উদ্ধারের পর রায়গঞ্জ মেডিক্যালের মর্গে ময়নাতদন্ত করা হয়।
Advertisement
মৃতার মামা ফুলবাবু রায় বলেন, ভাগনির অনুমতি নিয়েই বিয়ের জন্য পাত্র দেখা চলছিল। এর মধ্যেই উদ্ধার হয়েছে মৃতদেহ। কেন এমন সিদ্ধান্ত নিল তা বুঝতে পারছি না। ওর কোথাও প্রেমের সম্পর্ক ছিল বলে জানা নেই। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



