Bartaman Logo
১০ জুন, ২০২৬

দ্বিচারিতা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা জয়শঙ্করের

দ্বিচারিতা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা জয়শঙ্করের
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: অভ্যন্তরীণ সরকারের নেতাদের সতর্ক থাকতে বলুন। ভারতের সঙ্গে সুসম্পর্ক চান না বিরোধিতা সে ব্যাপারে আগে নিজেরা নিশ্চিত হোন। বাংলাদেশকে ঠিক এইভাবেই হুঁশিয়ারি দিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ক’দিন আগেই সে দেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে মাসকটে সাক্ষাত করেন জয়শঙ্কর। মনে করা হচ্ছে, সেখানে দুই দেশের বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা চলে। তবে ইউনুস সরকারের উপদেষ্টারা যেভাবে নিয়মিত বাংলাদেশের সব সমস্যার জন্য  ভারতকে দায়ী করছেন, তার প্রেক্ষিতেই এবার ভারতের তরফে কড়া হুঁশিয়ারি দিলেন বিদেশমন্ত্রী। বাংলাদেশের উদ্দেশে তাঁর বার্তা, অভ্যন্তরীণ সরকারের বিভিন্ন সদস্যরা যেভাবে লাগাতার ভারতের বিরোধিতা করে চলেছে, তাতে সুসম্পর্ক বজায় রাখার কথা শোভা পায় না। তাই অবস্থান স্পষ্ট করতে হবে। বাংলাদেশের এহেন দ্বিচারিতা কখনওই বরদাস্ত করা হবে না। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ