সংবাদদাতা, ইটাহার: পুকুরে ডুবে মৃত্যু হল ৪ বছর বয়সী শিশুর। শুক্রবার বিকেলে কুশমণ্ডি থানার রাঙাদিঘি গ্রামের ঘটনা। মৃত শিশুর বাবা, মা ভিনরাজ্যে থাকেন। ১ বছর থেকে রাঙাদিঘি গ্রামে দাদুর বাড়িতে থাকত শিশুটি। এদিন শিশুটির দাদু সামসের আলি কুশমণ্ডিতে কাজে যান। বাড়িতে ছিল তার দিদা। বিকেলে বাড়ির অদূরে পুকুর পাড়ে খেলছিল শিশুটি। হঠাত্ পুকুরে চলে যায় শিশুটি।
Advertisement
প্রতিবেশীরা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু বাঁচানো যায়নি। ইটাহার থানার পুলিস মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।



